1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, ৩ বন্ধুর যাবজ্জীবন আটকাদেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

বরিশাল : ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্র মিজানুর রহমান মিঠুকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন আটকাদেশ দিয়েছেন বরিশালের শিশু আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের বিচারক মুহাম্মদ রকিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা সিরাজ মাতুব্বরের ছেলে রেজাউল মাতুব্বর, একই এলাকার সেকেন্দার হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার ও ফারুক সরদারের ছেলে রোজেন সরদার।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা খালেক খানের ছেলে এ.কে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মিজানুর রহমান মিঠুর সঙ্গে তর্ক-বিতর্ক হয় আসামিদের। এর জেরে ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি বিকেলে মিঠু ক্রিকেট খেলে বাসার উদ্দেশে যাওয়ার পথে ভাটিখানা আবেদা বাগের সামনে পথ আটকে কুপিয়ে জখম করে। আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন।

পর দিন মিঠুর বাবা খালেক খান বাদী হয়ে নামধারী ১১ জন ও অজ্ঞাত ৭ জনসহ মোট ১৮ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেমায়েল কবির তদন্ত করে ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তিনজনকে যাবজ্জীবন আটকাদেশে দেন আদালত। অপর চার আসামিকে খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রেজাউল মাতুব্বর পলাতক আছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান বেঞ্চ সহকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com