1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

বকশীগঞ্জে মাহিন্দ্র গাড়ি চাপায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে মাটিবাহী মাহিন্দ্র গাড়ির ধাক্কায় সোয়াইব হাসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া দড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোয়াইব হাসান পৌর এলাকার চরকাউরিয়া দড়িপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোয়াইব হাসান সকালে নিজ বাড়ি থেকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মাটিবাহী মাহিন্দ্র গাড়ি ধাক্কা দেয়। মাহিন্দ্র গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন সোয়াইব হাসান। আহত অবস্থায় সোয়াইব হাসানকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মাহিন্দ্র গাড়িটি জব্দ করেছে। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহিন্দ্র চালক পলাতক রয়েছে চালককে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com