1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

শেরপুরে ট্রলিচাপায় হেলপার নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর : শেরপুরের বাজিতখিলায় সেফ বাম্পার ভেঙে কাঠভর্তি ট্রলি চাপায় জয়নাল হাজারি নামে সতেরো বছর বয়সী এক কিশোর হেলপার মারা গেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল হাজারি নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকার সুলতান মিয়ার ছেলে।

সূত্র জানায়, বুধবার মধ্যরাতে কাঠভর্তি ট্রলি নিয়ে নালিতাবাড়ী থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাজিতখিলা এলাকায় পৌছলে আকস্মিক ট্রলির সেফ বাম্পার ভেঙে যায়। এতে কাঠভর্তি ট্রলি উল্টে নিচে চাপা পড়ে ট্রলির হেলপার জয়নাল হাজারি ঘটনাস্থলেই মারা যায়। এসময় দ্রুত জয়নাল হাজারিকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com