1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবী জানিয়ে নালিতাবাড়ীতে ‘তারুণ্যের পদযাত্রা’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তি এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবী জানিয়ে “শান্তির সপক্ষে তারুণ্যের পদযাত্রা’ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরে সংগঠন দুটির যৌথ উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিকেল চারটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার মোড়ে এসে পদযাত্রা শেষ করে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব ছায়েম, মুখপাত্র তুহিন, মুখ্য সংগঠক জিতু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নালিতাবাড়ী উপজেলা শাখার মেহেদী, রবিউল, কায়েস, তুহিন, কাউসার মোব্বাসির এবং জাতীয় নাগরিক কমিটি নালিতাবাড়ী শাখার প্রতিনিধি দলের সদস্য আলমগীর কবীর মিথুন, জোবায়ের আহমেদ, মোজাহিদুল ইসলাম উজ্জ্বল।

এর আগে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল বুধবার রাতে শেরপুর শহরে কফিন মিছিল করে ছাত্র-জনতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com