1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

অবৈধ সার মজুদের দায়ে সার বিক্রেতাকে জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে জাহাঙ্গীর আলম সোহাগ নামে এক সার বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ সার মজুতের দায়ে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে জাহাঙ্গীর আলম সোহাগের সারের দোকান রয়েছে। তিনি ওই এলাকার সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতা। বৃহস্পতিবার সকালে তিনি দোকানে অবৈধ ৩০০ বস্তা সার তার দোকানের গোডাউনে মজুত করেন।

খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান ওই দোকানে অভিযান চালান। এ সময় অবৈধ সার মজুতের দায়ে জাহাঙ্গীর আলম সোহাগকে ৩০ হাজার টাকা দণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান অভিযান এবং অর্থদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com