1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

শেরপুর ও নকলায় পৃথক ঘটনায় দুই নারীর অপমৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর : শেরপুর সদর উপজেলার আমতলা ও নকলা উপজেলার পূর্ব টালকি গ্রামে পৃথক ঘটনায় দুই নারীর অপমৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এবং ফাঁসিতে ঝুলে পৃথক এ ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার মান্দারখালী এলাকার বাবুল মিয়ার স্ত্রী রঙ্গিলা (৫৫) বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শেরপুর-জামালপুর মহাসড়কের আমতলী এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় জামালপুর থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া গতির ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৬৩৪৪) রঙ্গিলাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রঙ্গিলাকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

অন্যদিকে নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পূর্ব টালকি গ্রামের রহুল আমীনের মানসিক ভারসাম্যহীন স্ত্রী পারভীন বেগম (৫০) শুক্রবার সন্ধ্যা পৌণে ছয়টার দিকে নিজ ঘরের খামে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরে স্বজনেরা টের পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com