1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

নালিতাবাড়ীতে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নাশকতার অভিযোগ এনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে নালিতাবাড়ী উপজেলা যুবলীগের একাংশের সাবেক আহবায়ক ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে। বর্তমানে ঠিকাদারী ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তিনি তন্তর জাহাঙ্গীর নামে পরিচিত।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর এমনকি লুটপাটের ঘটনাও ঘটে। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগ এনে ওই বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকেও আসামী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com