1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি- বার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ব্যানারে পৌর শহরের মধ্য বাজার থেকে বিক্ষোভ মিছির বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মধ্য বাজার পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কায়ুম, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মাইনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শিউলি আক্তার শান্তি, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক সামছুল আলম, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল আল সাফি লিপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাইছার আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা।

এসময় বক্তারা আগামি ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয়তাবাদী দল বিএনপির বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিতের দাবি তোলেন। সেই সাথে বক্তারা আরো বলেন, বিএনপির একটি সাংগঠনিক কাঠামো অনুয়ায়ি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলপ্তি করে নতুনভাবে আবার কর্মী সম্মেলন করে ওয়ার্ড কমিটির করতে হবে। ওয়ার্ড কমিটির করে তারপর ইউনিয়ন কমিটি করে। তার পরে সম্মেলন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com