1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

শেরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর : রাইচমিলের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করায় শেরপুরে হাবিবুর রহমান লেমন (৪০) নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে আহতের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার দিঘারপাড় এলাকায় মারধরের এ ঘটনা ঘটে। পরে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মহাখালি মেট্রোপলিটন হাসপাতালে মারা যায় লেমন। এ ঘটনায় লেমনের বাবা গোলাম মস্তুফা বাদী হয়ে রাতেই শেরপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত শুক্রবার বিকেলে শেরপুর শহরের দিঘারপাড় এলাকায় হাবিবুর রহমানের বাবার মালিকানাধীন চালকলে নাজমুল ইসলাম বাবু (২২), ঠান্ডা মিয়া (৩৫) ও লিখন মিয়া (৩০) সহ কয়কজন যুবক ক্রিকেট খেলতে যায়। এ সময় হাবিবুর তাদের চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় নাজমুল ইসলাম বাবুসহ কয়েকজন হাবিবুরকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় হাবিবুর রহমানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানী ঢাকার মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে আটটার দিকে হাবিবুর রহমান লেমন মারা যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এজাহার নামীয় ১৩ জনসহ অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com