1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বরিশাল : শিক্ষক সংকট নিরসনের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১০টা থেকে কলেজের গেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা।

এসময় শিক্ষার্থীরা জানান, অর্ধেকেরও বেশি শিক্ষকের পদ-শূন্য রয়েছে। শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ইত্যাদি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটের অধিকাংশ ডিপার্টমেন্টে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছ। তাই বাধ্য হয়েই তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা।

৫৩তম ব্যাচের শিক্ষার্থী আজিমুল ইসলাম বলেন, দেশের সুনামধন্য ও প্রধান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে শিক্ষক সংকটের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ফায়জুল বাশার জানান, আন্দোলনের যৌক্তিকতা আছে এবং বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com