1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

বকশীগঞ্জে বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৪ টায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারে সার্বিক তত্ত্বাবধানে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ব্যানারে পৌর শহরের মধ্য বাজার থেকে বিক্ষোভ মিছির বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজার পথসভায় বক্তব্য রাখেন- সাবেক সাবেক ভিপি ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কায়ুম, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাইনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শিউলি আক্তার শান্তি, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সামছুল আলম, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল আল শাফি লিপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাইছার আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা।

এসময় বক্তারা আগামি ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয়তাবাদী দল বিএনপির বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিতের দাবি তোলেন।

বক্তারা বলেন, বিএপির একটি সাংগঠনিক কাঠামো অনুয়ায়ি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলপ্তি করে নতুন ভাবে আবার কর্মী সম্মেলন করে ওয়ার্ড কমিটির করতে হবে। ওয়ার্ড কমিটির করে তারপর ইউনিয়ন কমিটি করে তার পরে সম্মেলন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com