1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

বান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান : বান্দরবানে পৌর এলাকা রূম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড বনরুপা পাড়ার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে বনরুপা পাড়া ২ নম্বর গলি পার্থ মিত্রদের ভাড়া বাসায় সন্তান এবং স্বামী সৌরভ কুমার সহ বসবাস করে আসছিলেন। রাতে স্বামী ও দুই সন্তান একসঙ্গে ঘুমালেও রুম্পা আলাদা কক্ষে ছিলেন। সকালে দরজা না খোলায় সন্দেহ হলে স্বামী দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে রূম্পা দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com