1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

‘এখন টিভির’ সাংবাদিক মাসুমা আক্তার মারা গেছেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা : বেসরকারি টেলিভিশন ‘এখন টিভির’ রাজশাহী ব্যুরোর সাংবাদিক মাসুমা মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১৪ ফেব্রুয়ারি সকালে কুমিল্লায় শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছিলেন মাসুমা ও তার স্বামী। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রজাহান হোটেলের উল্টো দিকে একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক, মাসুমা ইসলাম ও তার স্বামী গুরুতর আহত হন।

প্রথমে তাকে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এখন টিভির সাংবাদিক হাসান রাজিব বলেন, মাসুমার মরদেহ রাজধানীর বাবর রোডে মারকাজুল ইসলামে নিয়ে যাওয়া হবে। সেখানে গোসল শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর ঢাকা থেকে মাসুমার মরদেহ গ্রামের বাড়ি নাটোরে গুরুদাসপুর আনা হবে এবং সেখানে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

মাসুমা আক্তার ২০২৪ সালে ‘এখন টিভি’র রাজশাহী ব্যুরোতে যোগ দেন। এর আগে তিনি রাজশাহীর স্থানীয় অনলাইন গণমাধ্যম ‘বাংলার জনপদ’-এ কাজ করতেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com