1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। শহরের থানার মোড় চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি রঘুনাথ বাজার, নিউমার্কেট, খরমপুর হয়ে খোয়ারপাড় মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে শহরের রঘুনাথ বাজার থানার মোড় চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের বর্ষীয়ান নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। জামায়াতকে নিশ্চিহ্ন করতে এটিএম আজহারুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীদের অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। কিন্তু ২০২৪ জুলাই-আগস্ট বিপ্লবের পর অনেক বিএনপি নেতাকর্মীদের কারাগার থেকে মুক্তি দেয়া হলেও বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়নি। এছাড়াও তিনি আগামী ২০ ফেব্রুয়ারি মামলার শুনানীর দিনে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হুশিয়ারি দেন।

সমাবেশে অন্যান্যের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির সাবেক বির্তক সম্পাদক মু. গোলাম কিবরিয়া, গাজীপুর মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী ফারদিন হাসান হাসিক, শেরপুর জেলা জামায়াতে ইসলামী সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, শহর শাখার সভাপতি মাওলানা নূরুল আমীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com