1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে জেলা ছাত্র লীগ নেতা সৈকত গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : গত ৫ আগস্ট নাশকতার মামলায় শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবিদ আল হাসান সৈকতকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে আড়াইআনী বাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবিদ আল হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। গেল বছরের ৫ আগস্ট শহর ও উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর এমনকি লুটপাটের ঘটনাও ঘটে। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগ এনে ওই বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকেও আসামী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com