1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বকশীগঞ্জে অবৈধভাবে জমি ও দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে পৌর এলাকায় মধ্য বাজার হরিজন সম্প্রদায়ের দোকান ঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হরিজন পরিবার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে মধ্য বাজারে হরিজন পল্লীর নিজ বাড়িতে তাদের দোকান ঘর দখলের অভিযোগে এ সংবাদ সম্মেলন আয়োজন করে ভুক্তভোগী প্রেম কুমার ডোমের পরিবার।

সংবাদ সম্মেলনে প্রেম কুমার ডোম এর ছেলে সাধন বলেন, আবু সাঈদ গংরা আমাদের দোকান ঘর দখলে নিয়েছে। আমাদের কোর্টে মামলা রয়েছে সে মামলায় নিষেধাজ্ঞা রয়েছে সকাল১১ সময় ৩০০/৩৫০ গুন্ডা-পান্ডা ধারালো অস্ত্র নিয়ে আমার বাবার উপর হামলা করে। বাসা থেকে লোকজন আমার বাবাকে বাঁচাতে গেলে তাদের উপরও হামলা করে। গুরুতর আহত অবস্থায় দুইজন হাসপাতালে ভর্তি। তাদের দাবি খাস জমি।
খাস দাবি করে তারা আমাদের দোকান দখল করেছে। আসলে দোকান ঘরের জমি খাস না। সেটার দাগ হচ্ছে ১৫২৬ নং দাগে, যা কোর্টে মামলা চলমান রয়েছে। আমরা মামলার জবাব দিয়ে আসছি। আজকে অতর্কিতভাবে হামলা করে আমাদের দোকান ঘর দখলে নিয়েছে। আমাদেরকে ইতিপূর্বের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এমনকি আবু সাঈদ গংরা আমাদেরকে ইন্ডিয়া চলে যাওয়ার হুমকিও দিচ্ছে। বিভিন্ন প্রকার মামলা-মোকদ্দমা দিয়ে আমাদেরকে নির্যাতন করবে, এমন হুমকিও দিচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বেআইনিভাবে তারা কিভাবে আমাদের জায়গায় প্রবেশ করল? প্রশাসনের কাছে আমরা সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে আবু সাঈদ ছেলে মিজান বলেন, তারা যে অভিযোগ করেছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পেয়ে এখন আমাদের ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com