1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : “মাঠে মাঠে উল্লাস খেলাধূলা বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সাবেক ফুটবলার অসীম দত্ত হাবুল।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক। অন্যান্যের মাঝে উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সামিউল হক স্পোর্টস একাডেমির উপদেষ্টা মনিরুল ইসলাম মনির উপস্থিত ছিলেন।
প্রীতি ফুটবল ম্যাচে সামিউল হক স্পোর্টস একাডেমি ও শাকিব ফুটবল একাডেমি শেরপুর অংশগ্রহণ করে। এতে সামিউল হক স্পোর্টস একাডেমি ১-০ গোলে শাকিব ফুটবল একাডেমি শেরপুরকে হারিয়ে জয়ী হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com