1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আজহারীর মাহফিল ২ লাখ মানুষের একসঙ্গে জোহরের নামাজ আদায়

  • আপডেট টাইম :: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী : ২ লাখ মানুষ একসঙ্গে জোহরের নামাজ আদায় করলেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহাফিলে এসে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু জার গিফারী।

আয়োজকরা জানান, যেখানে মাহফিলের মূল মঞ্চ করা হয়েছে তার আয়তন ৪০ বিঘা। ধারণ ক্ষমতা ৩ লাখ মানুষ। মাঠের পাশে আগে থেকেই ওজু, পানি ও টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। অনেকেই তায়াইম্মুমের মাধ্যমে ওজু করে নামাজ আদায় করেন। তবে মূল মাঠ ছাড়াও আশপাশে পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা মাঠ প্রস্তুত করা হয়েছে। যেখান থেকে শ্রোতারা স্কিনের মাধ্যমে দেখতে ও শুনতে পারবেন তার বক্তব্য।

এদিকে ভোর থেকে শ্রোতাদের ঢল নামতে থাকে চাঁপাইনবাবগঞ্জে। কেউ যাত্রীবাহী বাস রিজার্ভ করে কেউবা ট্রেনে। আর অধিকাংশ মানুষ দূরদূরান্ত থেকে মাইক্রোবাসে এসেছেন। আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মানুষকে পায়ে হেঁটে আসতে দেখা গেছে।

আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক আলম বলেন, এই মাঠে ৩ লাখের বেশি মানুষ আছে। তবে ধারণা করা হয়েছে ২ লাখ মানুষ একসঙ্গে জোহরের নামাজ আদায় করেছেন। এত বড় মাহফিল ও এত মানুষ একসঙ্গে নামাজ আদায় চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটি প্রথম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com