1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

রাঙ্গামাটি : ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হলো।

এর আগে সোমবার দুপুরে রাঙ্গামাটির সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আসে। এতে সাজেকের ইকো ভ্যালী, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্রিকা, তরুছায়া, মেঘের ঘর, মর্নিং স্টার, তংথক, নীল পাহাড়ি, চিলেকোঠা, বাতায়ন, বিহানসহ বেশ কিছু রিসোর্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com