1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শেরপুরে প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর : শেরপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকায় তার ওপর হামলা হয়।

নিহত বিএনপি নেতার নাম জাকারিয়া বাদল (৪৭)। তিনি সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস)। তার বাড়ি উপজেলার ভীমগঞ্জ গ্রামে। এ হামলার ঘটনায় আরও দুজন আহত হন। তারা হলেন- ভীমগঞ্জ গ্রামের সোহাগ আলম ও রুহুল আমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে বিএনপির নেতা জাকারিয়া বাদলের দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি জেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে ওই দুই নেতার মধ্যে আরও বিভেদ বাড়ে। গতকাল বিকেলে জাকারিয়া বাদল ও তার দুই সহযোগী মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিএনপির স্থানীয় নেতা লুৎফরের অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। জাকারিয়া বাদলসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এলাকাবাসী ওই তিনজনকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য প্রথমে শেরপুর থেকে ময়মনসিংহে, পরে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টার দিকে জাকারিয়া বাদল মারা যান।

জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার বিষয়ে সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হামলাকারী ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com