1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাতটি গরুসহ পুলিশের কবজায় ডাকাত সর্দার কানু

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাতদলের সর্দার কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় লুট হওয়া ৭টি গরু, একটি করে পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আব্বাস বাজার এলাকায় ডাকাতদলের প্রধান কানুর বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এসময় কানুর আরও দুই সঙ্গীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ডাকাত দলের সদস্য শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের সাজেমানের ছেলে শরিফুল (২৩) ও একই ইউনিয়নের ধোবড়া গ্রামের ইয়াসিনের ছেলে রাকিব (২৪)।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, গ্রেপ্তারদের মধ্যে কানু আন্তজেলা ডাকাতদলের প্রধান। বাকিরাও ডাকাতদলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানে তাদের কাছ থেকে সাতটি গরু উদ্ধার করা হয়েছে। প্রকৃত মালিকদের  পাওয়া গেলে এগুলো তাদের ফেরত দেওয়া হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com