1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জামালপুরে মিটিংয়ে এসে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

জামালপুর : জামালপুরের মেলান্দহ থেকে চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মেলান্দহ উপজেলা চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জামালপুরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার চেয়ারম্যানরা হলেন- ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ভুট্রু, ৮নং ফুলকুচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু এবং ১১নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাইদ মাস্টার।

জানা গেছে, বুধবার সকালে পূর্বনির্ধারিত উপজেলার মাসিক আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা মিটিংয়ে শেষ করে বের হওয়ার সময় মেলান্দহ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর ঢাকা পোস্টকে জানান, চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত ছিলেন। মিটিং শেষ করে বের হওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, চলমান ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে মেলান্দহ থেকে চার চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিপূর্বে যারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা করেছিল তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার চারজনই আওয়ামী লীগের সঙ্গে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com