1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শরণখোলায় নিখোঁজের তিনদিন পর খাল থেকে ইমামের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিখোঁজের তিনদিন পর মোতালেব হোসেন (৭০) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বাংলাবাজার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোতালেব হোসেন পূর্বখাদা-চরঘাটা গ্রামের বাসিন্দা ছিলেন এবং স্থানীয় চরঘাটা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, সকালে খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব হোসেন গত ১৭ ফেব্রুয়ারি বরিশালের চরমোনাই মাহফিলে অংশ নিতে যান। সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি তিনি পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। ২০ ফেব্রুয়ারি রাতে স্থানীয়রা তাকে এলাকায় দেখলেও এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহতের ছোট স্ত্রী পিয়ারা বেগম মরদেহ শনাক্ত করেছেন। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com