1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শরণখোলায় দপ্তরীর বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় প্রাথমিক বিদ্যালয় ৪র্থ শ্রেণির এক ছাত্রী (১০) কে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারী পীযুষ এর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাবাসী লম্পট পীযুষের বিচার দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার রাজাপুর ৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার ৭ নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রী কর্মচারী কাম দপ্তরী পীযূষ গত ৭ ফেব্রুয়ারী দুপুরে ওই ছাত্রীকে একা পেয়ে স্কুল বিল্ডিং এর দোতালায় এক রুমে তার স্পর্শকাতর যায়গায় হাত দেয়। পরে ঘটনাটি ওই ছাত্রী স্কুল ছুটির পর তার মাকে জানায়। বিষয়টি তার অভিভাবকরা বিষয়টি প্রধান শিক্ষক ও সভাপতিকে অবহিত করে। কিন্তু পিযুষ পলায়ন থাকায় দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় অভিভাবকরা স্থানীয় সুধীজনদের জানায়। একপর্যায়ে স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়।

এ ঘটনায় বুধবার সকাল দশটার দিকে স্থানীয় প্রতিবাদী জনতা পীযুষ কীর্তনীয়ার সাথী ও বিচার দাবি করে বাজারে মানববন্ধন করে। মানববন্ধনের খবর পেয়ে থানা পুলিশের একটি দল ওই ঘটনার স্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ছাত্রীর মা বলেন, তিনি এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেছেন।

এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল্লাহ বলেন, ওই পরিবারের পক্ষ থেকে মেয়ের বাবা ও মা দুপুরে থানায় এসেছে। মেয়ের সাথে কথা বলে জানা গেছে ওই দপ্তরি আসলেই তার স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে। অভিযোগ প্রস্তুত হচ্ছে। হাতে পেলে তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com