1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

বান্দরবানে বলৎকারের মামলায় যুবকের যাবজ্জীবন

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান : বান্দরবানে ধর্ষণের দায়ে মো. ওসমান (৪১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মো. ওসমান (৪১) চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ৮ নম্বর ওয়ার্ড হাজীপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় বান্দরবান রাজার মাঠ থেকে স্টেডিয়াম এলাকার বাসায় যেতে রিক্সায় উঠে। রিক্সাটি ফায়ারসার্ভিস এলাকায় পৌছালে চালক মো. ওসমান ১৫ বছরের কিশোরটিকে নাস্তা খাওয়ানোর কথা বলে ওই এলাকার গিরিছায়া গার্ডেন রিসোর্টের ভিতরের ডান পার্শ্বে বান্ডারী ওয়ালের পাশে নিয়ে গিয়ে জোরপূর্বক বলৎকার করে। ছেলেটির কান্না শুনে পার্শ্ববর্তী দোকানদার দেখে ফেললে ওই অবস্থায় ছেলেটিকে ফেলে বলৎকারক মো. ওসমান পালিয়ে যায়।বলৎকারের শিকার হওয়া ছেলেটির শনাক্ত মতে বান্দরবান বাজারের ওয়ালটন মোড় এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে তাকে। পরে আদালতে স্বাক্ষ-প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আজ অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com