1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লামায় রিসোর্টে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান : বান্দরবানের লামা মিরিঞ্জা এলাকার পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় উঁচু পাহাড়ে নির্মিত যেটি পাহাড়ীদের মাচাং ঘর নামে পরিচিত রয়েল হিল রিসোর্ট- এর অতিরিক্ত মদপানে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার মিরিঞ্জা এলাকার রয়েল হিল রিসোর্টে এ ঘটনা ঘটে। নিহত নূরুল আলম লামা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ড লাইনঝিরি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।

স্থানীয়রা জানান, রয়েল হিল রিসোর্টটিতে প্রায়ই মদ ও জুয়ার আসর বসানো হয় বলে অভিযোগ রয়েছে। গত সোমবার সন্ধ্যার পরে কয়েক জন বন্ধু-বান্ধব মিলে মদপানের আসর বসায় হোটেলটিতে। সেখানে অতিরিক্ত মদপানের ফলে অসুস্থ হয়ে পড়ে নূরুল আলম। পরে তাকে চিকিৎসার প্রয়োজনে লামা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশ না করার শর্তে এক রিসোর্টে মালিক বলেন, রাতে তারা কয়েকজন মিলে রয়েল রয়েল হিল রিসোর্টতে মদের আসর বসান। সেখানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়ে নূরুল আলম। সেখান দীর্ঘ সময় ধরে রেখে দেওয়া হয় তাকে। ভোরের দিকে প্রথমে লামা হাসপাতালে ভর্তি করানোর পর পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অতিরিক্ত মদপানের পর সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে ধারণা করছেন তিনি।

হোটেলটির মালিক মো. রাসেল বিষয়টি অস্বীকার করে বলেন, নুরুল আলম হোটেলে নয় বরং নিজের ঘরে অসুস্থ হয়েছেন বলে দাবি করেন তিনি।

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুলেমান আহম্মেদ জানান, ভোর ৫টা ২০ মিনিটে নুরুল আলম নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করান তার কয়েকজন বন্ধু। তার শরীর থেকে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। তবে হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, রিসোর্টটির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com