1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ একজন আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান : বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় দেশীয় অস্ত্রসহ বিকসান মিয়া (৩৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সোনাইছড়ি ইউনিয়নে জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় তামাক ক্ষেত থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নরসিংদী জেলার পাঁচধোনা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের নেহের সোলাইমান গ্রামে মোহাম্মদ সোলাইমান মিয়া ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে গভীরে বেশ কয়েকজন ডাকাত দলে সদস্যরা সমবেত হয়ে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে স্থানীয়রা সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দলের একজন উত্তেজিত হয়ে এনামুল হক নামে একজনের মাথায় অস্ত্র তাক করে। পরে অস্ত্রসহ ঐ ডাকাতকে উপর ঝাঁপিয়ে পড়ে চিৎকার শুরু করলে আশেপাশের স্থানীয়রা জড়ো হন। ডাকাতের অনান্য সদস্যরা ভয়ে এদিক-সেদিক পালিয়ে গেলেও অস্ত্রসহ বিকসান মিয়া নামে ডাকাতকে আটক করে স্থানীয়রা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাশরুরুল হক বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।  একই সাথে দেশীয় তৈরী অস্ত্র ও দুই রাউন্ড রাইফেল গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com