1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান : বান্দরবান-কেরানীরহাট সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার সামশুল ইসলাম (৪৫) ও মোটরসাইকেল চালক মো. হোসেন (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তাসহ আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে একই সড়কে বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় ও মানুর টেক এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক হেলপার সামশুল আলম ময়মনসিংহ মুক্তাগাছা এলাকার হাছেন আলীর ছেলে। অপরজন মো. হোসেন বান্দরবান গোয়ালিয়াখোলা এলাকার নজির আহমেদ ছেলে।

স্থানীয়রা জানান, বান্দরবান পুলিশ লাইনের রেশনের চিনি বোঝাই করে একটি ট্রাক ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিলেন। ট্রাকটি বান্দরবান-কেরানীরহাট সড়কে মানুর টেক এলাকায় পৌঁছালে ব্রেক ফেল হয়ে দুর্ঘটনায় কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাক হেলপার সামশুল আলম। এ ঘটনায় বান্দরবানের পুলিশ লাইন রেশম স্টোর ইনচার্জ ইকবাল হোসেন চৌধুরী নামের এক কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে একই সড়কে বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম কেরানীরহাটের প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া সময় নিহত হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক ডাক্তার দিলীপ চৌধুরী বলেন, ট্রাক দুর্ঘটনার ঘটনায় একজন আহত ও একজন নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত পুলিশ কর্মকর্তারকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক দুটি ট্রাক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com