1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ৩নং উরফা ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বহিস্কৃত সাবেক নেতা নূরে আলম তালুকদার ভুট্টো (৫০) কে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নকলা পৌর শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টোকে গেল বছরের ৪ আগস্ট চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। নূরে আলম তালুকদার ভুট্টু উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউপি নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। এর ফলে তাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়। তিনি পারিবারিকভাবেই এলাকায় বেশ জনপ্রিয় এবং একাধিবার নির্বাচিত।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com