1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বাঘবেড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরের বিরুদ্ধে ভোট কারচুপি, আর্থিক অনিয়ম ও মিথ্যা মামলায় হয়রাণীসহ নানা অভিযোগ এনে তার অপসারণ চেয়ে গ্রেফতারের দাবী জানিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে আয়েজিত মানব বন্ধনে বক্তব্যকালে এ দাবী তোলা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন তারা।

বাঘবেড় ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে বাঘবেড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক রহুল আমিন, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ইউপি সদস্য হামিদুল ইসলাম হারুন, নারী ইউপি সদস্য শেফালী বেগম, শফিকুল ইসলাম, সোলাইমান মিয়া, ছাত্রদল নেতা রাসেল আকন্দ, আলম মিয়া, বিএনপি নেতা বাবুল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com