1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নালিতাবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ বৃদ্ধ মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ জোনাব আলী নামে ষাট বছর বয়সী এক বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত জোনাব আলী ওই গ্রামের মৃত রসুল আহমেদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা’র একটি আভিযানিক দল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফুলপুর গ্রামের মাদক কারবারি জোনাব আলীর বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় জেনাব আলীর বসতঘর তল্লাশী করে ৪টি প্যাকেটে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ওই গাঁজা নিজ হেফাজতে রাখার দায়ে মাদক কারবারি জোনাব আলীকে আটক করা হয়। পরে মাদক কারবারী জোনাব আলীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি সালেমুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জোনাব আলী দীর্ঘদিন ধরে মাদক ক্রয় ও বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com