1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীর মাদক কারবারী শম্ভুগঞ্জে মাদকসহ গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর মাদক ব্যবসায়ী ইয়াসির আরাফাত ওরফে ইয়াসিনকে (২৬) ২৫৩ বোতল ভারতীয় মদসহ আটক করেছে র‌্যাব-১৪।

গত রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকায় নেত্রকোণা-শেরপুর বাইপাস থেকে তাকে আটক করা হয়। ইয়াসিন নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাদ একটার দিকে র‌্যাব-১৪ ময়মনসিংহ এর সদস্যরা শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া এলাকার নেত্রকোণা-শেরপুর মহাসড়কে অবস্থান নেয়। এসময় র‌্যাব সদস্যরা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসী চালিয়ে একটি পিকআপে করে নেওয়া ২৫৩ বোতল ভারতীয় মদসহ ইয়াসিনকে আটক করে। যার বাজার মূল্য ৪ লাখ ৬৫ হাজার ৭৫০ টাকা। পরে তাকে ময়মনসিংহের কোতোয়ালী থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

র‌্যাব-১৪ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com