1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মাঝে সংঘর্ষে এক বৃদ্ধাসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিল্লাপাড়া গ্রামের আব্দুল গণির সঙ্গে আব্দুল করিমের জমি কেনা-বেচা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে আব্দুল গণি বাড়ির পাশের জমিতে গোয়ালঘর নির্মাণ করতে যান। এতে বাধা দেয় আব্দুল করিম তার পরিবারের লোকজন। এসময় উভয়পক্ষের লোকজনের মাঝে কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল করিমের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল গণিদের ওপর হামলা চালায়। এসময় উভয়পক্ষে সংঘর্ষ বাঁধলে বৃদ্ধা নারীসহ আহত হন উভয়পক্ষের অন্তত ৯ জন

আহতরা হলেন- আব্দুল গণি (৬০), শেখ কামাল (২৭), এনামুল (২২), রহিমা খাতুন (৯৫) ও সুলেমা খাতুন (৪৮)। এরমধ্যে আব্দুল গণি ও রহিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে হামলা দিতে এসে প্রতিপক্ষের পাল্টা আক্রমণে আহতরা হলেন- আব্দুল করিম (৫০), ওমর আলী (২৫), অমিত হাসান (২৩) ও মিনারা বেগম (৩৫)।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত আব্দুল গণির ছেলে সাল মাহমুদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পর ২ জনকে গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com