1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পটুয়াখালীতে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারী আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা-সংলগ্ন পশ্চিম সাগর মোহনা ও লেম্বুরবনে অভিযান চালিয়ে চারলাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে গ্রেফতার করেছে র্যা ব ও কোস্টগার্ডের যৌথ একটি দল। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া উপজেলার নিজামপুর কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়।

অভিযানে আটকৃত ব্যক্তিরা হলেন- নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সাঈদ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৮), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্তাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০) এবং খলিল আহম্মদ (৩৯)। তারা সবাই নোয়াখালী, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে র্যা ব ও কোস্টগার্ডের যৌথ একটি দল কুয়াকাটা সমুদ্র সৈকত-সংলগ্ন পশ্চিম সাগর মোহনায় অভিযান পরিচালনা করে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮ টা থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১ টা পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকত-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় সন্ধেহজনকভাবে চলাফেরা করা একটি নামবিহীন ট্রলারে অভিযান চালায় তারা। ট্রলারে থাকা জালের মধ্যে ১ লাখ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি ১৬ জন পাচারকারীকে আটক করা হয়। পরে, গোপন সংবাদের ভিত্তিতে লেম্বুরবনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি বস্তা থেকে আরও তিনলাখ পিস ইয়াবা উদ্ধার করে র্যা ব ও কোস্টগার্ডের যৌথ দলটি ।

কোস্টগার্ড সূত্র জানায়, আটককৃত ১৬ জনের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এ চক্রটি সমুদ্রপথে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। তবে এ চক্রের মূলহোতাকে এখনও পর্যন্ত চিহ্নিত কিংবা গ্রেপ্তর করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com