1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সীমান্তে চোরাই পথে আনা ভারতীয় গরুসহ বিভিন্ন পণ্য জব্দ, আটক ২

  • আপডেট টাইম :: শনিবার, ১ মার্চ, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : শেরপুরের শ্রীবরদী উপজেলার তাওয়াকুচা, ঝিনাইগাতি উপজেলার হলীদগ্রাম, নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার ও রামচন্দ্রকুড়া এবং হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে চোরাই পথে আনা ভারতীয় গরু, চিনি, ডাব সাবান, সানগ্লাস ও মদ জব্দ করেছে বিজিবি।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ও শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এসব জব্দ এবং একই সাথে জড়িত দুইজনকে আটক করা হয়। তবে জড়িত অন্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

শুক্রবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত বৃহস্পতিবার তাওয়াকুচা বিওপি’র বিজিবি সদস্যরা খাড়ামোড়া নামক স্থান দিয়ে পাচারকালে ১টি ভারতীয় গরু জব্দ করে। পরদিন শুক্রবার হলদীগ্রাম বিওপি’র বিজিবি সদস্যরা হলদীগ্রাম দিয়ে পাচারকালে ২৪ বোতল ভারতীয় মদসহ শুকুর আলী (৬৭) ও রমজান আলীকে (২৬) আটক করে। একই দিন সন্ধ্যাকুড়া দিয়ে পাচারকালে ১ হাজার ১৫২ পিস ভারতীয় সানগ্লাস জব্দ করা হয়।

এছাড়াও একই দিন রামচন্দ্রকুড়া বিওপি’র বিজিবি সদস্যরা হালুয়াঘাটের রঙ্গনপাড়া দিয়ে পাচারকালে ২টি ভারতীয় গরু এবং হাতিপাগার বিওপি’র বিজিবি সদস্যরা একই এলাকা দিয়ে পাচারকালে আরও ৫টি ভারতীয় গরু জব্দ করে।

অন্যদিকে একই দিন বান্দরকাটা বিওপি’র বিজিবি সদস্যরা চায়না মোড় দিয়ে পাচারকালে ভারতীয় ৫৪০ কেজি চিনি ও ৫৭১ পিস ডাব সাবান জব্দ করে। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com