1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

বগুড়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ১ মার্চ, ২০২৫

বগুড়া : বগুড়া সদরে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাবগ্রামের মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ারা বেগম (৫৮) ও তার মেয়ে ছকিনা বেগম (৩৫)। বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

নিহতের স্বজনরা জানায়, রুবেল হোসেনের সঙ্গে ছকিনার বিয়ের ৭ বছর পর পারিবারিক কলহের জেরে গত ১ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। পরে শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গেলে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। পরে মা-মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ছকিনা ও বেলা সাড়ে দশটার দিকে আনোয়ারার মৃত্যু হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com