1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

চট্টগ্রামে পুলিশের ফোন-মানিব্যাগ ছিনতাই, আটক ২

  • আপডেট টাইম :: শনিবার, ১ মার্চ, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর থানার সহকারি পরিদর্শক (এসআই) ইউসুফ আলীর কাছ থেকে ওয়াটকি, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। শুক্রবার (১ মার্চ) রাতে সৈকত সংলগ্ন আউটার রিং রোড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা সাইমন (২৭) ও আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২) নামের দুজনকে আটকে গণধোলাই দিয়ে পুলিশে ধরিয়ে দেয়।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বলেন, আউটার রিং রোডের পাশে একটু নিচে মাদকসেবীরা মাদক সেবন করছে এমন সংবাদ জানিয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন আসে। ওই সংবাদের ভিত্তিতে ফোর্সসহ এসআই ইউসুফ আলী সেখানে গিয়েছিলেন। সড়কের বিপরীত পাশে হওয়ায় গাড়িসহ অন্য সদস্যরা ইউটার্ন নিয়ে আসতে গেলে তিনি সড়ক থেকে নেমে লোকালয়ের দিকে গিয়েছিলেন। তখন এসআই ইউসুফ আলীকে একা পেয়ে মাদকসেবীরা তাকে ভুয়া পুলিশ আখ্যায়িত করে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, ওই ঘটনার পরের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে এসআই ইউসুফ আলীকে কাঁদতে দেখা গেছে। ইউসুফ আলী স্থানীয়দের কাছে নিজের মোবাইল, ওয়াকিটকি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার কথা বলছেন। ভিডিওতে তার গলার নিচে মারধরের দাগও দেখা গেছে।

চট্টগ্রাম নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসআই ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করেন। তখন সাইমন ও আলী ইমাদ তাকে মারধর করে ভুয়া পুলিশ আখ্যায়িত করে তাদের সঙ্গীয় দুষ্কুতিকারীদেরকে ঘটনাস্থলে জড়ো করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা সাইমন ও আলী ইমাদকে ধরে ফেলে গণধোলাই দেয়। এসময় এই দু’জনের অন্য সহযোগীরা পালিয়ে যায়।

স্থানীয়রা আটকদের কাছ থেকে এসআই ইউসুফ আলীর ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করে। তারপর পতেঙ্গা সৈকত এলাকায় টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে আটক দুজনকে তাদের হাতে তুলে দেয় স্থানীয়রা। ওই ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধিত ২০১২) অনুসারে একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com