1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

রমজান উপলক্ষে বকশীগঞ্জ বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১ মার্চ, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ পৌর শহরের কাঁচা বাজার, মাছ বাজার, হোটেল , বিভিন্ন বিপনিবিতানসহ নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন।

এসময় প্রত্যেক ব্যবসায়ীকে দ্রব্যমূল্যের বৃদ্ধি না করতে নির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। বিশেষ করে ভোজ্য তেল, ছোলা, মাংসের মূল্য অহেতুক বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দেন ওসি খন্দকার শাকের আহমেদ। পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।

বাজার মনিটরিংকালে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, রোজাদার ব্যক্তি যেন বাজারে এসে দ্রব্যমূল্য নিয়ে মন খারাপ না করেন সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে। কেউ যদি কৃত্তিম সংকট তৈরি করে ফাঁয়দা লুটতে চান তাদের ছাড় দেওয়া হবে না।
পবিত্র মাহে রমজানে সিন্ডিকেট করে পণ্যের মূল্য বৃদ্ধি না করতে তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com