1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

নালিতাবাড়ীতে ইনসাফের “নেকির ঝুড়ি” উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ১ মার্চ, ২০২৫

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: রমজান মাসে অসহায়দের খাদ্যসামগ্রী নিশ্চিত করতে শেরপুরের নালিতাবাড়ীতে “নেকির ঝুড়ি” স্থাপন করেছে মানব কল্যাণ সংস্থা (ইনসাফ)। শনিবার (১ মার্চ) পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ীর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, ইনসাফের উপদেষ্টা মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, আব্দুল্লাহ আল জোবায়ের, সভাপতি সাঈদ হাসান, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হাসান, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ প্রমুখ।

শহীদ মিনার ছাড়াও গড়কান্দা কাঁচা বাজারে নেকির ঝুড়ি স্থাপন করেছে সংগঠনটি। ঝুড়িতে সকলের অল্প অল্প দেওয়া বিভিন্ন পন্য বিতরণ করা হবে অসহায়দের মাঝে। তবে ঝুড়ি স্থাপনের প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে। এই কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে বলে নিশ্চিত করেছেন ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী।

এসময় মানব কল্যাণ সংস্থা ইনসাফসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com