1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা

  • আপডেট টাইম :: রবিবার, ২ মার্চ, ২০২৫

লালমনিরহাট : লালমনির হাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিন (বিএসএফ) কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে। আর এবার এ কাজ করা হয়েছে গভীর রাতে। পরে এতে বিজিবি বাঁধা দিলে কাজ বন্ধ রাখা হয়। পরে শনিবার (১ মার্চ) বিকেলে এ বিষয়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি ও সীমান্তবাসীরা জানায়, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার (১ মার্চ) সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় ভারতীয়রা। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে কাজ বন্ধ রাখা হয়। তবে নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে বিএসএফ। অপরদিকে টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবিও।

পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানান, প্রতিশ্রুতি ভঙ্গ করে সীমান্তে আবারও স্থাপনা নির্মাণের বিষয় নিয়ে পতাকা বৈঠকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

এর আগে গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ ও পরে সেখানে কাঁচের খালি বোতল ঝোলানো নিয়ে সেখানে চরম উত্তেজনা শুরু হয়। উভয়বাহিনী সীমান্তে কঠোর অবস্থান নিতে শুরু করে। এই অবস্থায় পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে অনুষ্ঠিত একটি বৈঠকে সীমান্তে আপাতত স্থাপনা নির্মাণ না করার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে নতুন করে ভারতীয় কর্তৃপক্ষ আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করেছে শূন্যরেখার কাছাকাছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com