1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

  • আপডেট টাইম :: রবিবার, ২ মার্চ, ২০২৫

জামালপুর : জামালপুরে বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবাহী ওই বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

রোববার (২ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফপুর চেয়ারম্যান বাড়ির মোড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজন মারা যান। বাকি তিনজনের অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

জামালপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হানিফ উদ্দিন বলেন, সকালে প্রথমে একবার বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বাসের তেলের লাইন থেকে আবারো আগুন ধরলে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক  বলেন, বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ জামালপুর জেনারেল হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com