1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

বান্দরবানে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

  • আপডেট টাইম :: রবিবার, ২ মার্চ, ২০২৫

বান্দরবান : বান্দরবান জেলার প্রাকৃতিক সৌন্দর্য্য ও পরিবেশ সুরক্ষায় রাখতে বন বিভাগ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পেরেক ও বিজ্ঞাপন অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

থানচি উপজেলা বাসস্টেশনে একটি বটগাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক।

উদ্বোধনকালে তিনি বলেন, বান্দরবানকে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জেলা বলা হয়, যার প্রধান বৈশিষ্ট্য পাহাড় ও সবুজ বৃক্ষরাজি। গাছের প্রতি যত্নশীল হলে প্রকৃতি আমাদের সৌন্দর্য্য ও পরিবেশ উপহার দেবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান এবং পাল্পউড প্ল্যান্টেশন ডিভিশনের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলামসহ জেলার বম বিভাগে দু’টি ডিভিশনে জেলা ও উপজেলার সকল কর্মকর্তা। বন বিভাগের এই উদ্যোগের মাধ্যমে গাছে পেরেক ঠুকে লাগানো বিভিন্ন সাইনবোর্ড ও বিজ্ঞাপন অপসারণ করা হয়।

কর্মকর্তারা জানান, গাছে পেরেক মারা হলে তা ধীরে ধীরে গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং সংক্রমণের ঝুঁকি সৃষ্টি করে। তাই ভবিষ্যতে গাছের গায়ে পেরেক বা কোনো ধরনের স্থাপনা না বসানোর আহ্বান জানান তারা।

বান্দরবান বন বিভাগ এই কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকে গাছের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com