
মুনজুরুল হক: “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই স্লোগান কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় । পরে উপজেলা পরিষদের হলরুম মেঘ মালায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিনসহ নির্বাচন অফিসের সকল স্টাফ ও স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, সুশৃঙ্খল, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সচেতন ভোটার তৈরির কোনো বিকল্প নেই। নতুন ভোটারদের দায়িত্বশীল হয়ে সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।