1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

শেরপুরে বাদল হত্যাকাণ্ড: বিএনপি নেতা লুৎফর বহিস্কার

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মার্চ, ২০২৫

শেরপুর : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক লুৎফর রহমানকে বহিস্কার করেছে বিএনপি। শনিবার (১ মার্চ) সকালে সদর উপজেলা বিএনপি’র আহবায়ক হযরত আলী ও সদস্য সচিব ফরহাদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কামারিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক লুৎফর রহমানকে দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।

আধিপত্য বিস্তারের জেরে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক লুৎফর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং কৃষক লীগ নেতা নূরে আলম সিদ্দিকীর ষড়যন্ত্রে গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদলকে (৪৭) কুপিয়ে হত্যা করা হয়।

জাকারিয়া বাদল ১৬ বছর ধরে রাজনৈতিকভাবে নির্যাতিত ছিলেন। তিনি বহুবার কারাবরণ করেছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ করার কাজ করছিলেন। এ কারণে স্থানীয় আওয়ামী লীগের একটি গোষ্ঠী তাকে টার্গেট করে নানা ষড়যন্ত্র শুরু করে।

অন্যদিকে ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক লুৎফর রহমান এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য আওয়ামী সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে বিএনপি’র এই ত্যাগী নেতাকে হত্যার পরিকল্পনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com