1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

স্ট্রোকের রোগীকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনা, রোগীসহ নিহত ৩

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মার্চ, ২০২৫

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোরে জেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী স্ট্রোক করলে সোমবার ভোরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছিল। অ্যাম্বুলেন্সটি রাজাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং তিনজন আহত হন।

ওসি বলেন, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র সঙ্কর কে বিশ্বাস বলেন, সকাল ৬টার দিকে তিনজনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা গুরুতর; পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com