1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

শরীয়তপুরে ডাকাতির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মার্চ, ২০২৫

শরীয়তপুরের কীর্তিনাশার শাখা নদী থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় এটি ডাকাতির ঘটনায় গণপিটুনির শিকার কেউ হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় মরদেহটি পাওয়া যায়।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে একদল ডাকাত মাদারীপুরের রাজারচরে বাল্কহেডে ডাকাতির চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। পরে তারা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা স্পিড বোটের গতিপথ রোধ করে। এ সময় ডাকাতরা হাতবোমা ও গুলি ছুড়লে কয়েকজন আহত হন। পালানোর সময় ৭ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা।

আহত ডাকাতদের হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। গতকাল রোববার মাদারীপুরের কীর্তিনাশা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫-এ দাঁড়ায়।

এ ঘটনায় পালং মডেল থানায় দুটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com