1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

জামালপুর : নামাজরত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি। প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আযান দেন। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন তিনি।

এসময় সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়। নিহতের নাতি হাবিব মিয়া জানান, দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সোমবার রাতে এশার নামাজের আজান শেষ করে সুন্নত নামাজ পড়তে বসলে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com