1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ১৫ ট্রাক মালিককে জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

আতিকুর রহমান আতিক: ভোগাই নদীর নিষিদ্ধ সীমানা উত্তর কালাকুমা ও তারানী এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ১৫টি ট্রাক মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ জরিমানা করেন। একই দিন অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে বেশকিছু মিনি ড্রেজার ধ্বংস করেছে বিজিবি। এসময় বিজিবি’র সেক্টর কমান্ডার উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চারআলী ব্রিজের উত্তরে উত্তর কালাকুমা ও তারানী গ্রামের ভোগাই নদীর জিরো পয়েন্ট এলাকায় বালু উত্তোলন করে আসছিল অসাধু বালু ব্যবসায়ীরা। এতে নদীর নাব্যতা বিনষ্ট ছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্তের স্পর্শকাতর অংশে বাংলাদেশের ভূ-খন্ড ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com