1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাংচুর

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মার্চ, ২০২৫

শেরপুর : শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে ঝিনাইগাতি-শেরপুর-জামালপুর মহাসড়ক অবরোধ করেছে ভাটা শ্রমিকরা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শহরের খোয়ারপাড় মোড়ে এ ঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, উচ্চ আদালতের নির্দেশে বেশ কয়েকদিন ধরে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে কাজ করছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১টায় ঝিনাইগাতি-শেরপুর-জামালপুর মহাসড়ক অবরোধ করে ভাটা শ্রমিকরা।

এদিকে দুপুর ২টায় পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হওয়ার সময় শহরের খোয়ারপাড় মোড়ে গাড়িগুলো আটকে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়িও ভাংচুর করে তারা। পরে একটি বড় মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পুলিশের অনুরোধে মানবন্ধন স্থগিত ঘোষণা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে ইটভাটার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মিজানুর রহমান ভূঁঞা। পরে জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় শেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর এহসান, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবায়দুল আলম উপস্থিত ছিলেন। এছাড়াও ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শ্রমিকদের ও মালিকদের প্রতিনিধি হিসেবে স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, উচ্চ আদালতের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকরা সরকারি কাজে বাধা প্রদান করে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাংচুর করে। যারা এ কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com