1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শেরপুরে বস্ত্র দোকান কর্মচারীদের ৫ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মার্চ, ২০২৫

শেরপুর : শেরপুর জেলা শহরের বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ৪৫৯৯ এর অন্তর্ভূক্ত সকল নেতা ও শ্রমিক সদস্যরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৫ দফা দাবিতে জেলা শহরের নয়আনী বাজার সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য কাজে যোগদান থেকে বিরত থাকার কথাও জানান তারা।

কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি থেকে জানানো হয়, দোকান কর্মচারীদের ঈদুল ফিতরে বেতনের সমপরিমাণ ও ঈদুল আযহায় অর্ধেক বোনাস প্রদান এবং হিন্দু সম্প্রদায়ের শ্রমিকদের পূজায় বোনাস প্রদান করতে হবে। এছাড়াও শ্রম আইন অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের ৮ ঘণ্টা ডিউটি, বাৎসরিক ছুটি প্রদান, সংগঠনের কার্ডধারী ছাড়া কোন কর্মচারী নিয়োগ না করা এবং কর্মচারীদের মৃত্যুকালীন ভাতা প্রদানের দাবী জানান তারা।

এসময় অন্যান্যের মধ্যে শেরপুর শহর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোরাদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com